ক্রিকেট বিশ্বকাপ: ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে ভারত ও বাংলাদেশ

ছবির উৎস, Getty Images
দু'হাজার একত্রিশ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এ ছাড়া আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা টুইট করে জানিয়েছেন, "এটা পাকিস্তানের জন্য গর্ব ও আনন্দের বিষয়।"
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত সকল আইসিসি ইভেন্টের আয়োজকের তালিকা ঘোষণা করেছে আজ।
এর আগে ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার আয়োজক দেশের তালিকায় পাকিস্তানেরও থাকার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের নাম বাদ দেয় আইসিসি।
বাংলাদেশে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আজ আটটি ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করেছে-
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাল- আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সাল- পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সাল- ভারত।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সাল- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সাল- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ সাল- ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০ সাল- ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
ওয়ানডে বিশ্বকাপ ২০৩১ সাল- ভারত ও বাংলাদেশ।








