BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
লাইভ, যুদ্ধের শেষ পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা ইরানের, যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না- বলছেন ট্রাম্প
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। এদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরানের আকাশসীমা আংশিক খুলে দেওয়ার খবরও প্রচারিত হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
বাংলাদেশের জন্য আইএমএফ'র ঋণের পরবর্তী কিস্তি নিয়ে 'অনিশ্চয়তা' কেন?
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফ বাংলাদেশের জন্য যে ঋণ অনুমোদন করেছিল তার পরবর্তী কিস্তি পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও, সরকার বলছে- কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চলছে।
সরকারি তথ্যে জ্বালানি তেলের 'রেকর্ড মজুত', বাস্তবে কেন হাহাকার?
ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি নিয়ে অস্থিরতা ক্রমেই প্রকট হচ্ছে। সরকারের ভাষ্যমতে, জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ মজুত থাকার পরও ফিলিং স্টেশনগুলোতে কেন যানবাহনের দীর্ঘ অপেক্ষা- কেন এমন পরিস্থিতি?
ঢাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা?
বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে পুরোপুরি ম্যালেরিয়ামুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। যদিও সেটি অর্জন করা সম্ভব হবে কি-না এরই মধ্যে সেই প্রশ্নও উঠেছে। যদিও সাম্প্রতিক কিছু জরিপে ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশার অস্তিত্ব ধরা পড়ছে।
হরমুজ প্রণালি 'খুলে দেওয়ার' ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হলেও, নিরাপত্তা ঝুঁকি না কমায় জাহাজ মালিক ও বীমা কোম্পানিগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই অস্থিতিশীলতা বিশ্ব জ্বালানি বাজারের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে, যা বর্তমান যুদ্ধবিরতির সময়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমেরিকা অঞ্চলের সবজি ক্যাপসিকামের ফলন বাংলাদেশে কেন বাড়ছে
বাংলাদেশের কৃষি বিভাগ বলছে, চোখ ধাঁধানো বিভিন্ন রংয়ের ক্যাপসিকাম এর মধ্যেই বাংলাদেশে একটি জনপ্রিয় সবজিতে পরিণত হয়েছে এবং এর চাহিদা বাড়তে থাকায় টবে ও জমিতে এর চাষ ক্রমশই বাড়ছে।
ভারতের পার্লামেন্টে মোদী সরকারের নারী সংরক্ষণ বিল নাকচ, পক্ষে-বিপক্ষে যেসব যুক্তি তুলে ধরা হয়েছিল
সংসদে ডিলিমিটেশন ও তার সঙ্গে জুড়ে দেওয়া নারী আসন সংরক্ষণ বিল ভোটভুটিতে পাশ করতে পারেনি।
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
ইরান যুদ্ধের কারণে তীব্র সংকটে পড়েছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম। প্রতিষ্ঠার পর ইস্টার্ন রিফাইনারি কখনো এমন তেল সংকটে পড়েনি।
ঢাকাসহ তিন বিভাগে ঝড়বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস
আকাশে যখন মেঘের পরিমাণ অনেক বেশি থাকে বা মেঘ অনেক বেশি ভারি হয়ে ওঠে, তখন বৃষ্টির সময় আকাশ থেকে বরফের টুকরা বা মেঘের কণা পড়ে, একেই শিলাবৃষ্টি বলা হয়ে থাকে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
যেভাবে শপথ নিয়েছিল ১৯৭১'এর মুজিবনগর সরকার
১৭ই এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় এক আমবাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। সেখানে উপস্থিত দু'জন প্রত্যক্ষদর্শী সেই শপথ অনুষ্ঠানের বর্ণনা করেছেন বিবিসি বাংলার কাছে।
মুজিব নগর সরকারের শপথ গ্রহণের নেপথ্যে যা ঘটেছিল
মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিব নগর সরকার বলে পরিচিত। সেই সরকারের শপথ গ্রহণের আগের কিছু ঘটনা।
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?
মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একইসঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি অনেক পরীক্ষার মুখোমুখিও করেছে। লক্ষ লক্ষ বছর ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে।
হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
ইরান জানে, এই প্রণালি নিয়ন্ত্রণ করতে পারলে তা প্রচলিত সামরিক সংঘাতের চেয়ে বেশি কৌশলগত সুবিধা এনে দিতে পারে।
বঙ্গাব্দ'র প্রবর্তক সম্রাট আকবর, না কি গৌড়ের রাজা শশাঙ্ক?
ভারতের সঙ্ঘ পরিবার দাবি করছে বাংলায় 'সন' গোনার রীতি আকবর চালু করেননি - এই কৃতিত্ব ১৪০০ বছর আগেকার গৌড়ের রাজা শশাঙ্কর। আর এই বক্তব্য নিয়ে রীতিমতো প্রচার অভিযানও চালাচ্ছে তারা।

















































