আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬- সময়সূচি ও ফলাফল
মিস হবে না একটি গোলও: দেখুন লাইভ স্কোর, ফলাফল এবং পয়েন্ট তালিকা
প্রধান খবর
ফুটবল বিশ্বকাপ ২০২৬ কবে শুরু হবে, খেলার সময়, কোন দেশে কোন খেলা সহ অন্যান্য প্রশ্ন
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর জন্য কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং সবমিলিয়ে ১০০টিরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপ সম্পর্কে জানার মতো বিষয়গুলো তুলে ধরা হলো।
ইয়ামাল, রদ্রি নাকি পিভট - স্পেন বিশ্বকাপ দলের মূল শক্তি কোথায়?
স্পেনের রানি ইসাবেলার পৃষ্ঠপোষকতাতেই কলম্বাস আবিষ্কার করেছিলেন ইউরোপ থেকে আমেরিকা যাবার পথ। এবার কি সেই উত্তর আমেরিকাতে হওয়া বিশ্বকাপ জিতে নিবে ইসাবেলার দেশের তরুণেরা?
মেসির আর্জেন্টিনা কি ধরে রাখতে পারবে বিশ্বকাপের শিরোপা?
ঠিক ৩৬ বছর পর ম্যারাডোনার উত্তরসূরি মেসির সামনে সুযোগ এসেছে ম্যারাডোনা যা পারেননি তা করার। টানা দুইটা বিশ্বকাপ জেতার সুযোগ। এই বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকেরা তো বটেই, গোটা দুনিয়ার ফুটবল সমর্থকদের আগ্রহ থাকবে এই প্রশ্ন নিয়ে যে, আর্জেন্টিনা কি পারবে টানা দুইটা বিশ্বকাপ জিততে?
ব্রাজিলের 'হেক্সা স্বপ্ন' কি এবার পূরণ হবে যুক্তরাষ্ট্রে?
যুক্তরাষ্ট্রে যখন প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর বসে ১৯৯৪ সালে, সেইবার ব্রাজিল ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। আর কিছুদিন পর শুরু হতে যাওয়া ২০২৬ সালের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এবার অবশ্য সহ-আয়োজক কানাডা ও মেক্সিকো। আর এবারও ব্রাজিল যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলতে আসছে ঠিক ২৪ বছর শিরোপা শূন্য থাকার পর। যুক্তরাষ্ট্র কি ব্রাজিলের জন্য আবার সৌভাগ্য বয়ে আনবে?
বিশ্বকাপে কতদূর যেতে পারবে জার্মানি?
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আটবার ফাইনাল খেলে জার্মানি এর আগে মাত্র একবারই প্রথম রাউন্ডে বাদ পড়েছিলো, সেই ১৯৩৮ সালে, যখন দেশটিতে ছিল হিটলারের শাসন।
ফুটবলের আরো খবর:
হামজা চৌধুরী যেভাবে ইংল্যান্ড থেকে বাংলাদেশের হলেন
হামজার ছোটবেলার বড় অংশ জুড়ে তার মা রাফিয়া, যার পৈত্রিক নিবাস দেওয়ানবাড়ি। জায়গাটি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে।
ফুটবল যেভাবে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সাহায্য করেছে
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের বিপুল সমর্থনের কারণে আর্জেন্টিনাতে বাংলাদেশ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী একটি টুইট করে জানান বাংলাদেশের সাথে বুয়েনোস আইরেস নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।
খাবারের ভিডিও থেকে যেভাবে সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে আসার গল্প শুরু
চার ভাইয়ের মধ্যে কুইন সবচেয়ে জনপ্রিয় এখন, এমনকি অনেকে আশা করছেন তিনি এবারে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ ফুটবলেও খেলতে পারেন, ইতোমধ্যে তিনি যুব বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে এবং নিয়মিত ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর সকার লিগে খেলছেন, যেই লিগে খেলছেন লিওনেল মেসি।
ম্যারাডোনাকে আনার জন্য রাস্তায় নেমে অর্থ জোগাড় করেছিল যে শহরের মানুষ
ইতালি ছাড়ার আগে ম্যারাডোনা বলেছিলেন, “উত্তরের দলগুলোকে আমরা হারিয়ে দিচ্ছিলাম এবং প্রচলিত সমাজ আমাকে মেরে ফেলতে চেয়েছিল”।
জ্যোতিষীর পরামর্শে গড়া হয়েছিল ভারতের ফুটবল টিম?
ভারতের জাতীয় ফুটবল দল বেছে দিয়েছিলেন এক জ্যোতিষী, দলের কোচ বা ফুটবল বিশেষজ্ঞরা নন - এমনই এক চাঞ্চল্যক অভিযোগ সামনে এসেছে।