ইসরায়েলি বাহিনীর অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত:ইসরায়েলি সেনাবাহিনী
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।
রোববার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেজবুল্লাহর প্রায় ৪০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে উল্লেখ করেছেন, সেনাবাহিনীর ৯১তম ডিভিশন যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার মধ্যে ছিল, “সামরিক কাজে ব্যবহৃত ভবন। যেখান থেকে হেজবুল্লাহ সদস্যরা তৎপরতা চালাচ্ছিল। একইসঙ্গে অস্ত্রের গুদাম, একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অতিরিক্ত আরো কিছু অবকাঠামোয় হামলা করা হয়।”