পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার ভোটে যা যা হলো:
- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, বুধবার ভোট নেওয়া হয় রাজ্যের আটটি জেলার ১৪২টি আসনে।
- দ্বিতীয় দফার ভোটদানের হারও প্রথম দফার মতোই রেকর্ড সংখ্যার দিকে ইঙ্গিত করেছে, দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৯৩ দশমিক ৬৬ শতাংশ।
- সকাল থেকেই একাধিক আসনে সংঘর্ষের খবর পাওয়া যায়। চাপড়া, ভাঙড়, ফলতায় সংঘর্ষের সৃষ্টি হয়।
- শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর আসন। কালীঘাটে শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগানের পর কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নামে।
- ভোট দেওয়ার পর জেতার ব্যাপারে আশা প্রকাশ করে মমতা ব্যানার্জী বলেছেন, "দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ফিরব"।
ভারতের পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলা'র মূল পাতায়।