বুধবার সারাদিন যা যা ঘটেছে"
- বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আরো তিন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। সেইসঙ্গে, লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম। এখন থেকে খোলা তেলের লিটার ১৭৯ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
- জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
- সাবেক অন্তর্বর্তী সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
- ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র 'সামরিকভাবে বিজয় লাভ করেছে' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।
- ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।
- ইরান যুদ্ধ শুরুর পর বাজেট নিয়ে প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য বুধবার তাকে যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিতে হয়েছে।
- গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।
- ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে, দাবি করেছেন ইরানি একজন কর্মকর্তা।
- উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দু'জন ইহুদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
- নাগরিকদের সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিয়েছে ইরান।
- যুদ্ধের কারণে বন্ধ ঘোষণা করার প্রায় দু'মাস পর রাশিয়া ও চীনের সঙ্গে আবার বিমান চলাচল শুরু হতে যাচ্ছে ইরান।
- ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের 'শুভবুদ্ধি উদয় হওয়ার' প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেফতার করেছে বলেও জানানো হয়েছে।
- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গেজেট হবে বৃহস্পতিবার।
- মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হবে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে আবারও লাইভপাতা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।


















