সোমবার সারাদিন যা যা ঘটলো:
- বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৮শে মে বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে।
- ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনোপ্রকার আলোচনা বা আপস করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
- র্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, মেকারফিল্ড উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী যিনিই হন না কেন, তাকেই তিনি শতভাগ সমর্থন করবেন।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
- ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
- ইবোলা প্রাদুর্ভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ৩৯০টির বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান।
- পশ্চিমবঙ্গের নারীদের জন্য যে আর্থিক সহায়তা প্রকল্পটি নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট আলোচনা হয়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প শুরু করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।