
সংসদ নির্বাচন এবং গণভোট ফলাফল
- বিবিসি ভিজ্যুয়াল অ্যান্ড ডেটা জার্নালিজম টিমের তৈরি
- বাংলাদেশ
লাইভ ফলাফল
- বিএনপি+২১২বিএনপি+ has ২১২ seats
- জামায়াত+৭৭জামায়াত+ has ৭৭ seats
- অন্যান্য৮অন্যান্য has ৮ seats
গণভোট
- হ্যাঁ৬৮.০৬%৪,৮০,৭৪,৪২৯ ভোট হ্যাঁ has ৪,৮০,৭৪,৪২৯ ভোট
- না২,২৫,৬৫,৬২৭%২,২৫,৬৫,৬২৭ ভোট না has ২,২৫,৬৫,৬২৭ ভোট
বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল দেখুন এখানে। সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের সমমনা কয়েকটি দলের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোট।
সামগ্রিক ফলাফল
ঢাকা
চট্টগ্রাম
বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল দেখুন এখানে। সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের সমমনা কয়েকটি দলের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের জোট।
সামগ্রিক ফলাফল
আসন খুঁজুন নিচে
ঢাকা
চট্টগ্রাম
ডিসক্লেইমার: এটি একটি নির্বাচনি মানচিত্র, ভৌগলিক সীমা নির্দেশক নয়
পূর্ববর্তী নির্বাচনের ফলাফল
নোট
১৯৯৬: বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে।
২০০১: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট নির্বাচনে জয়লাভ করে।
২০০৮: সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থাকার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ।
২০১৪: তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে এই নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ। নির্বাচনটি বর্জন করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ বিরোধী দল।
২০১৮: আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিসহ বিরোধী দলগুলো। তবে ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনটি বিতর্কিত হয়ে পড়ে এবং আওয়ামী লীগ জয়লাভ করে।
২০২৪: আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত তৃতীয় এবং সর্বশেষ নির্বাচন। বিএনপি এই নির্বাচনটি বর্জন করে এবং একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয়ী হয়। ২০২৪ সালের ৫ই অগাস্ট এক গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হয়।
বিএনপি ও মিত্রদল – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরো আটটি মিত্র দল এই নির্বাচনে আসন ভাগাভাগি করছে। দলগুলো হচ্ছে – বিএনপি, জমিয়তে উলামা-এ ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং ইসলামী ঐক্য জোট। এটি নির্বাচনী জোট নয়। মিত্রদের জন্য সারাদেশে আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট – এটি একটি নির্বাচনী জোট। এ জোটের সদস্য দলগুলো হচ্ছে – বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ লেবার পার্টি।
পদ্ধতি
এই পাতার নির্বাচনী ফলাফল পুরোটাই বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নেয়া হয়েছে।
ভোট গণনা শুরুর পর নির্বাচন কমিশন আসন, রাজনৈতিক দল এবং প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা সম্পর্কিত তথ্য আপডেট করার সাথে সাথে এই পাতায় তা দেখা যাবে। নির্বাচন কমিশনের পাতায় তথ্য আপডেট বা পরিবর্তন করলে একইভাবে তা দেখা যাবে বিবিসি বাংলার পাতায়।
ক্রেডিট
লেখা ও প্রযোজনা: স্বাতী জোশি, ডিজাইন: লোকেশ শর্মা, ডেভেলপমেন্ট: কাভেরি বিশ্বাস

গণভোটে 'হ্যাঁ' জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়
গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে?