থাইল্যান্ডের গুহা থেকে কিশোরদের উদ্ধার অভিযান শুরু

উদ্ধার অভিযানের আগে উদ্ধারকারী দলের সবাইকে রেখে বাকীদের সরিয়ে নেয়া হয়েছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, উদ্ধার অভিযানের আগে উদ্ধারকারী দলের সবাইকে রেখে বাকীদের সরিয়ে নেয়া হয়েছে।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

উদ্ধারকারী দল স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করেছে বলে ঘটনাস্থলেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।

এর আগে উদ্ধারকারী দল, ডুবুরী, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেখে বাকী সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

গত ২৩শে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি।

গুহার ভেতরে কিশোরদের দেখা যাচ্ছে

ছবির উৎস, Thai Navy

ছবির ক্যাপশান, গুহার ভেতরে কিশোরদের দেখা যাচ্ছে
থাইল্যান্ড

ছবির উৎস, Max Yuttapong Kumsamut

ছবির ক্যাপশান, যেই গুহায় আটকে পড়েছে কিশোর ফুটবলার দল ও তাদের কোচ।

ধারণা করা হয়, গুহায় ঢোকার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়।

তেরজন বিদেশী ডুবুরী ছাড়াও থাই নৌ বাহিনীর আরও পাঁচজন এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

থাইল্যান্ড
ছবির ক্যাপশান, উদ্ধারকাজে বেশ ঝুঁকি আছে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন:

ভিডিওর ক্যাপশান, থাইল্যান্ডের ফুটবল দলকে অবশেষে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে