ইতিহাসের সাক্ষী

Afghan civil war
ছবির ক্যাপশান, কাবুলের পশ্চিমে রিশখোর রণাঙ্গনে যুদ্ধরত তালেবান বাহিনী, অক্টোবর ১৯৯৫ (ফাইল চিত্র)

১৯৯৬ সালের ২৭শে সেপ্টেম্বর৻ ‌ইসলামপন্থী তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করল৻ সাবেক প্রেসিডেন্ট ডঃ নজিবুল্লাহ ও তাঁর ভাই নিহত হলেন তালেবানের হাতে৻ ২২ মাস ধরে স্বল্পমেয়াদী কিন্তু তীব্র লড়াইয়ের পর তালেবান বাহিনী দখল নিল প্রেসিডেন্টের প্রাসাদসহ সরকারি ভবনগুলোর৻

সোভিয়েত বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে মুজাহেদিন আর তালেবানের মধ্যে চলছিল তিক্ত লড়াই আর চরম বিশৃঙ্খলা৻ এরপর ক্ষমতা হাতে নিল তালেবান৻ কেন ছিল সেসময় কাবুলে মেয়েদের জীবন৻ সেকথা শুনিয়েছেন সেসময় কাবুলের এক বাসিন্দা যিনি এখন নিজেকে খাতেরা নামে পরিচয় দেন৻