মঙ্গলবার সারাদিন যা যা হলো-
- অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিসহ সংশ্লিষ্ট কিছু সেবার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতাকে ‘জাতিগত নিধন’ বলেও আখ্যা দিয়েছে দেশটি।
- পাল্টা জবাবে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সাথে যাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ১২ জন ব্রিটিশ এমপিকে ও কয়েকজন ব্রিটিশ নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
- দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি মঙ্গলবার সফরের সূচি ঘোষণা করেছে। সফরে দুইটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
- প্রতারণার মামলায় আটকের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৫৭১ জন।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
- অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
- অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, তার ওপর ইতালির ভেনিসে যে হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে সেটি নিয়ে অভিযুক্তদের বিষয়ে মামলা করছেন তিনি। তিনি বলেছেন, “আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না”।
- তথ্য গোপনের অভিযোগে একজন আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের কিছু বক্তব্যের জের ধরে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।











