বুধবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়।
- বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার “সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত”, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
- বিশ্লেষকরা বলছেন, এপ্রিলে বিশ্বব্যাপী ট্রাম্প বাণিজ্যিক অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। সেই শুল্কগুলোর অনেকগুলোই পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। ফলে বুধবার ঘোষিত এই আমদানি শুল্কগুলো হলো ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করার একটি নতুন প্রচেষ্টা।
- তবে অনেক দেশের সাথে ট্রাম্প যে বাণিজ্য চুক্তিগুলো করেছেন তার কল্যাণে বাস্তবে যে হারে শুল্ক দিতে হবে সেটি অনেক কম হবে বলে মনে করা হচ্ছে।
- সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের অর্থনৈতিক এলাকায় হামলার দাবি করেছে ইয়েমেনি হুতিরা।
- ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাড়ে চার লাখের বেশি নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪০ জন।
- রাজধানী ঢাকায় বেসরকারি আবাসন প্রকল্পে প্লট ক্রেতার কাছ থেকে চুক্তি হওয়ার পরেও দাম বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হয়।
- বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। এক্ষেত্রে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়ে বিচার ও শাস্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নাই এবং এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সম্প্রতি এমপি পদ থেকে পদত্যাগ করা বিএনপি'র নেতা ওসমান ফারুকের এলাকা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন হবে আগামী ১০ই জানুয়ারি।
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত দশ বছরেরও শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ অবস্থায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাতে পেছাতে শতক ছুঁয়েছে।
- বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
- বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।
- বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।
- মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে বুধবার অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
- বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
















