রবিবার যা যা হলো
- যুদ্ধ শুরুর পর থেকে ইরানসহ বিভিন্ন দেশে রবিবার পর্যন্ত অন্তত ১ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন বলে জানান যাচ্ছে।
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।
- ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, বলছে ইরানি গণমাধ্যম। যদিও এখনো নাম প্রকাশ করা হয়নি।
- মধ্যপ্রাচ্যের কাতার, এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট সীমিত পরিসরে চলাচল করছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাগুলো। এক সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত করেছে ওমান এয়ার
- পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যসহ, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপ।
- প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের তরফ থেকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
- ইরানে স্কুল, হাসপাতাল এবং ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই।
- ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাংকগুলো থেকে বিষাক্ত ধোঁয়ায় 'অ্যাসিড বৃষ্টি'র শঙ্কা জানাচ্ছে দেশটির রেড ক্রিসেন্ট।
- হেজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি দুই সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
- ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রেখেছে। ইসরায়েল ‘প্রতিহত করার কথা বললেও তেল আবিবে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।
- বাংলাদেশে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।













