সোমবার সারাদিন যা যা হলো
- সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
- তিনজন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। সোমবার জনপ্রশাসনের মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে।
- বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ পত্র জমার পর তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
- বাংলা সাহিত্যে কবিতা, কথাশিল্প, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ ও নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন নয়জন ব্যক্তিত্ব।
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের ভোটের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
- পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
- নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন হয়েছেন। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষ বাধে।
- ঢাকার দুই সিটিসহ বাংলাদেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিক নেতা সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন।
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
- যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাবে সোমবার সকালে নিউইয়র্ক সিটিতে মানুষজনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশেষ সতর্কতাও জারি করা হয়।
বিবিসি বাংলার লাইভ পাতায় আজ এ পর্যন্ত।
বিবিসি বাংলার আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

















